রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আজ দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১.৪৯ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

আজ দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সকল ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়।

এ সময়  দেবি দাস ঘাট লেন এর ৩২/বি এ ‘মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা ‘জাহান টোস্ট এর স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও  ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সকল ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে।

এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম। আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামগণ স্বপ্রণোদিত হয়ে ডেঙ্গু লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com