রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

অস্ট্রেলিয়ার সিডনিতে ডেল্টা ঠেকাতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১.১৬ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে পৃথিবীজুড়ে। ভ্যারিয়েন্টটির প্রকোপ ঠেকাতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সংক্রমণের ঊর্ধ্বগতিতে থাকা দেশ কিংবা শহর। তেমনই একটি অস্ট্রেলিয়ার সিডনি। ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে বিশেষ প্রশিক্ষণ দিয়ে সেখানে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে প্রতিরক্ষা বাহিনী থেকে নির্দিষ্ট সংখ্যক সদস্যকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরপর আগামী সোমবার (২ আগস্ট) থেকে মাঠে নামবে তারা। মানুষ যেন কোনোভাবেই ঘরের বাইরে জড়ো হতে না পারে, সেই ব্যবস্থা নেবে সেনাবাহিনীর সদস্যরা।

গত ২৫ জুন থেকে আগামী ২৮ আগস্ট পর্যন্ত দীর্ঘ লকডাউনে ঢুকে পড়েছে সিডনি শহর। চলতি জুলাইয়ের শেষ দিকে এসে ধীরে ধীরে মানুষ বাইরে নামতে শুরু করেছে। কঠোর লকডাউন হয়ে পড়ে কিছুটা শিথিল। এ অবস্থায় সিডনি কর্তৃপক্ষ সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি দলকে মাঠে নামানের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৪ হাজার ১৩০ জনকে। মৃত্যুবরণ করেছেন ৯২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৯২৬ জন। বর্তমানে আক্রান্ত হিসেবে আছেন ৩ হাজার ২৮০ জন। এর মধ্যে ৩ হাজার ২২১ জনের অবস্থা স্থিতিশীল। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন ৫৯ জন। শুধু সিডনিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩ হাজার এবং মৃত্যু ৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com