রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ৪২ জেলায়

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১.১১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কমবেশি সারা দেশেই সংক্রমণ বাড়ছে। এতদিন পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো ছিল ভাইরাস থেকে একপ্রকার মুক্ত। তবে এখন আর সেটা বলার সুযোগ নেই। গত ১ সপ্তাহের ব্যবধানে রাঙামাটিতে সংক্রমণ বেড়েছে ৪৬ শতাংশ, যা জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ।

গত ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিনকার করোনা শনাক্তের সংখ্যা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। সেখানে আরও দেখা গেছে, সংক্রমণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে রাঙামাটি পরেই বান্দরবান। এক সপ্তাহে সেখানে সংক্রমণ বেড়েছে ২৫ শতাংশ। এভাবে শরীয়তপুরে ১৮ শতাংশ, কুষ্টিয়ায় ১৩ শতাংশ, মাগুরায় বেড়েছে ২৯ শতাংশ।

ঢাকা জেলায় এক সপ্তাহে সংক্রমণ ৩৩ থেকে বেড়ে হয়েছে ৩৫ শতাংশ, সংক্রমণ বেড়েছে ২ শতাংশ। লালমনিরহাটে ২৯ থেকে বেড়ে হয়েছে ৩৩ শতাংশ, সংক্রমণ বেড়েছে ৪ শতাংশ। চাঁদপুরে ৩৩ থেকে বেড়ে হয়েছে ৩৪ শতাংশ, সংক্রমণ বেড়েছে ১ শতাংশ।

যশোরে ২৮ থেকে বেড়ে হয়েছে ৩২ শতাংশ, সংক্রমণ বেড়েছে ৪ শতাংশ।ব্রাহ্মণবাড়িয়ায় গত এক সপ্তাহে সংক্রমণ ২৮ থেকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ, সংক্রমণ বেড়েছে ১ শতাংশ। কক্সবাজারে ২১ থেকে বেড়ে হয়েছে ২৮ শতাংশ। জয়পুরহাটে ১২ থেকে বেড়ে হয়েছে ১৬ শতাংশ, জেলাটিতে সংক্রমণ বেড়েছে ৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১৯ থেকে বেড়ে হয়েছে ২১ শতাংশ, সংক্রমণ বেড়েছে ২ শতাংশ।

গত ১৫ থেকে ২১ জুলাই একটি জেলায় সংক্রমণের যে হার ছিল তার সঙ্গে তুলনা করা হয়েছে ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত সংক্রমণের হারকে। সংক্রমণের যে বাড়বাড়ন্ত অবস্থা, তাতে ধারণা করা হচ্ছে, আগামী এক সপ্তাহে সব জেলাতেই সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com