বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে ১৯ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৭৭৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১২.১৩ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শনিবার (৩১ জুলাই, ২০২১) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৯ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৭৭৩। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ২৪ হাজার ৩৪০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার চারজন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৯ হাজার ৬৪ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৩ হাজার ৮৪২ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি সাত লাখ ৭৩ হাজার ৫৫৫ জন।

শনাক্তে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৫১২ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৭৩। আর সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৩৮০ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।সূত্র:ওয়ার্লডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com