মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রোববার থেকে রফতানিমুখী শিল্প ও কল-কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৭.৪৩ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা রোববার থেকে খোলার ঘোষণা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আজ  মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার  সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা। ওই বৈঠকে কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছিলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত আসবে। ওই বৈঠকের একদিন পরই শিল্প ও কল-কারখানা খোলার সিদ্ধান্ত এলো।

প্রসঙ্গত, আগামী ৫ আগস্ট পর্যন্ত সরকারের পক্ষ থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে। যা এখনো চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com