রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭০ জন ভর্তি হাসপাতালে 

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৬.৪৪ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে  ১৭০ জন ভর্তি হয়েছেন।  ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন।

বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com