বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আাঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ডঃ গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.৩১ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এক ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে চালা উড়ে গেছে।

সেই সাথে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে টর্নেডোটি আঘাত হানে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সূত্রে প্রকাশ।

প্রত্যক্ষদশীরা জানান,রাতে হঠাৎ দমকা বাতাস এসে ১ থেকে ২ মিনিটের মধ্যে প্রচন্ড বেগে ঘুর্নিবাতাস এসে প্রায় ১ কিলোমিটার ব্যাপী বিস্তৃত হয়ে আঘাত হানে। এ সময় টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর ভেঙ্গে যায়,গাছপালা উপড়ে লন্ডভন্ড হয়ে গ্রামটি ধ্বংসস্তপে পরিনত হয়।

এ ঘটনায় ১ শিশুসহ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় নাসিমা বেগম জানান, রাতে দমকা হাওয়া এসে কিছু বুঝে ওঠার আগেই বাতাস কুন্ডুলী পাকিয়ে ঘরবাড়ি ভেঙ্গে চালা, আসবাবপত্র চর্কাকারে ঘুরতে থাকে।

বায়ুর বেগে টিনের চালা ,আসবাবপত্র বাতাসের প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। এ সময় মেহগনি, বাশঝাড়,রেইনট্রি,নারকেল গাছসহ উপড়ে ঘরের উপর নিক্ষিপ্ত হতে থাকে। প্রত্যক্ষদর্শী আমির আলী বলেন, হঠাৎ করেই ঘুর্নী বায়ু এসে ব্যাপক তান্ডব চালায়।বড় বড় গাছপালা ভেঙ্গে যায়,পুরনো গাছপালা উপড়ে বাতাসে ঘুরতে থাকে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে বসবাস করছে।

আজ দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ও সহকারী কমিশানার(ভ’মি) ব্যারিষ্টার সজিব আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজী করে চাল বিতরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com