বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ৪১ লাখ ৮৬ হাজার ৩১৯ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৪.১৭ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

বিশ্বে করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তমানে ডেল্টার নতুন ধরন ডেল্টা প্লাস’ও শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৮৬ হাজার ৩১৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৯৬ কোটি ছয় লাখ ৮১ হাজার ৯০৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৬৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ১১ হাজার ৭৮০ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২২ হাজার ২২ জনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com