রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

লকডাউনে সড়কে রয়েছে মানুষের অহেতুক চলাচল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১২.৪৬ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

করোনা নিয়ন্ত্রণে ঈদের পর শুরু হওয়া লকডাউনে আজও রাজধানীর সড়কে রয়েছে মানুষের অহেতুক চলাচল। কারণ ছাড়া মানুষকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রাজধানীর বিভিন্ন সড়কের চেকপোস্টে চলছে জিজ্ঞাসাবাদ। জরুরি সেবা সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখানোর পর গন্তব্যে বা কর্মস্থলে যাওয়ার অনুমতি পাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বের হলে করা হচ্ছে জরিমানা। সকাল থেকে রাজধানীর সড়কে রিকশা চলাচল কিছুটা বেশি দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে ।

আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। ভিড় বেশি দেখা যাচ্ছে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানগুলোতে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন নয় অনেকেই।

মাঝে ঈদের বিরতি দিয়ে গত ২৩ জুলাই ভোর থেকে সারা দেশে আবারো লকডাউনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। দৈনিক রোগী শনাক্ত ও মৃত্যু- দুই ক্ষেত্রেই রেকর্ড হয়েছে এই সপ্তাহে। এক দিনে ১৫ হাজার ১৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সোমাবার আর রেকর্ড ২৪৮ জনের মৃত্যু হয়েছে পরের দিন মঙ্গলবার, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

পরিস্থিতি সামাল দিতে গত ১ জুলাই দেশে লকডাউন জারি করা হলেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে কোরবানির ঈদের সময় নয় দিন তা শিথিল করা হয়েছিল। ঈদের পরে ২৩ জুলাই থেকে দেয়া লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com