রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বুয়েটের তৈরি ‘অক্সিজেট’’ উৎপাদনের অনুমোদন পেল বুয়েট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১.৫৭ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন দেয়ার জন্য বুয়েটের তৈরি ‘অক্সিজেট’ নামের ডিভাইসটি আপাতত ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ সালাউদ্দিন ও ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসানের।

তওফিক হাসান বলেন, আমরা কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি যে ওনারা আমাদের ২০০টি অক্সিজেট সি ফাইভ ডিভাইস তৈরি করার অনুমোদন দিয়েছেন। আমরা আশা করছি দেশের এই ক্রান্তিলগ্নে ডিভাইসটি কিছু মানুষের কাজে লাগবে। যাদের বিশেষ করে অক্সিজেনের প্রয়োজন বেশি ও আইসিইউর সল্পতা রয়েছে। এই ডিভাইসটি ভালোভাবে পারফর্ম করার পরবর্তীতে আরও তৈরি করার অনুমোদন পাওয়া যাবে।

বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসানের নেতৃত্বে ‘অক্সিজেট’ নামে একটি ডিভাইস তৈরি করেন। এটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন দেয়া সম্ভব বলে তারা জানান।

একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার জন্য খরচ যেখানে ২ থেকে ৫ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিষ্কৃত যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা।

যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। কিন্তু ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া ডিভাইসটি উৎপাদন করা সম্ভব হচ্ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com