মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১০.১৯ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট এই তিন দিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। শাখাগুলোয় অল্প কিছু গ্রাহক এসে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন করছেন। এ কারণে আগামী সপ্তাহে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির বাইরে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধে বন্ধ থাকছে পোশাকশিল্পসহ দেশের বেশির ভাগ শিল্পকারখানা ও অফিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com