অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় করোনায় ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জন আক্রান্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এটাই করোনায় জেলার সর্বোচ্চ র্রেকড। ঈদের পর হতে জেলায় করোনা আক্রান্তের হার বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৩৩ শতাংশ।
প্রতিদিনই যে হারে আক্রান্ত হচ্ছে তাতে সদরে ৩০ বেডের করোনা হাসপাতালকে ৮০ বেডে উন্নত করনের কাজ চলছে। এ পযর্ন্ত জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭৯৮, মৃত্যু ৬৯।