রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিধিনিষিধে সড়কে বেড়েছে মানুষ রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮.৫৮ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারের দেওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষিধের গত দুদিনের তুলনায় আজ সড়কে মানুষ বেড়েছে। বেড়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। একইসঙ্গে সরকারি সিদ্ধান্ত অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় বেড়েছে গ্রেপ্তার ও জরিমানার সংখ্যা।রোববার সারাদিন অযাচিত ঘোরাঘুরির কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হয়েছে মোট ৫৮৭ জন। এই সংখ্যা গত দুদিনের চেয়ে বেশি। কঠোর বিধিনিষেধ শুরুর পর তিনদিনে রাজধানীতে মোট এক হাজার ৩৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম রাতে এসব তথ্য জানান। তিনি বলেন, করোনারোধে পুলিশ মাঠে তৎপর। ফলে অযাচিত ঘোরাফেরা করলে দেওয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।করোনাভাইরাসের ঊর্ধ্বগতির মধ্যেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গত ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে।এদিন রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, গাবতলী, আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ টহল দিচ্ছে। তারা চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে বাইরে আসার কারণ জানতে চাইছে।ঢাকা জেলা প্রশাসন ও ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত আছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি রাজধানীতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছেন।গত তিনদিনের চেয়ে রাস্তায় লোকজনের সংখ্যা বেড়েছে। বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। তবে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই নানা ধরনের পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে নগরবাসীকে। যদিও কোথাও কোথাও পুলিশের চেকপোস্টে ঢিলেঢালা অবস্থা দেখা গেছে।এ ছাড়া ২৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৯৫০ টাকা। অপরদিকে ট্রাফিক বিভাগের নির্দেশে ৫২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা’, যোগ করেন এডিসি।প্রথম দিন শুক্রবার, অহেতুক ঘর থেকে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এ ছাড়া এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করে। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করে।দ্বিতীয় দিন শনিবার, সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ডিএমপির হাতে গ্রেপ্তার হয় ৩৮৩ জন। ১৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছিল ৯৫ হাজার ২৩০ টাকা। এ ছাড়া ট্রাফিক বিভাগের নির্দেশে ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছিল ১০ লাখ ৮৩ হাজার টাকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com