সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে:মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৬.২১ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা, চিকিৎসা না পেয়ে মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে। সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

রোববার এক সংবাদ বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে অনৈতিক সরকার বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেফতারের ঘটনা নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই ধারাবাহিকতা। বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদার এর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com