রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আগামী শনিবার ১হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে বিএসএমএমইউ

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৪.৪৪ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে আগামী শনিবার।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই ফিল্ড হাসপাতালটি রোববার দুপুরে পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আগামী শনিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।’

সবাইকে করোনা প্রতিরোধী টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়ার কোনো বিকল্প নেই। তাই মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া, আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি।’

জাহিদ মালেক জানান, করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, বেডের সংকট হতে পারে। বেশি বাড়লে সবাইকে হাসপাতালে জায়গা দেয়া সম্ভব হবে না।

ঈদযাত্রায় মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ঈদে গ্রামে যাওয়া-আসার কারণে করোনা সংক্রমণ পাঁচ থেকে ছয় গুণ বেড়েছে। এখন যারা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন অধিকাংশ গ্রামের রোগী। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com