রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ইউরোপে ১২-১৭ বছর বয়সিদের টিকায় ছাড়পত্র মডার্নাকে

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১.১৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

ফাইজ়ার ও বায়োএনটেক-এর তৈরি প্রতিষেধকের পরে ইউরোপে ১২ থেকে ১৭ বছর বয়সিদের টিকাকরণে এ বার থেকে ব্যবহার করা যাবে মডার্নার টিকাও। শুক্রবার ‘স্পাইকভ্যাক্স’ নামে এই কোভিড-১৯ ভ্যাকসিনকে কিশোর-কিশোরীদের উপর প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ইউরোপীয় ওষুধ নিরীক্ষণ সংগঠন ‘দ্য ইউরোপিয়ান মেডিসিন্‌স এজেন্সি’ (ইএমএ)।

প্রাপ্তবয়স্কদের মতই ১২-১৭ বছর বয়সিদের ক্ষেত্রেও চার সপ্তাহের ব্যবধানেই টিকার দু’টি ডোজ় দেওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। স্পাইকভ্যাক্স নেওয়ার পর ১৮-২৫ বছরের তরুণ-তরুণীদের শরীরে যতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে দেখা গিয়েছে এই বয়সসীমার ক্ষেত্রেও তা প্রায় সমান সমান।
তাদের এক পরীক্ষায় এমনটাই উঠে এসেছে বলে দাবি ইএমএ-র। ছাড়পত্র দেওয়ার আগে কমপক্ষে ৩৭৩২ জন বাচ্চার উপর স্পাইকভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

‘জেনেটিক মেটিরিয়াল’ বা জিনগত উপাদানের মাধ্যমে শরীরের কোষগুলির কাছে কোভিড-১৯ সৃষ্টিকারী সার্স-কোভ-২ ভাইরাসের মতো ‘স্পাইক প্রোটিন’ তৈরিরবার্তা পাঠায় এই স্পাইকভ্যাক্স। যার ফলে নিজে থেকেই কোভিড প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে শরীরের ভিতর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com