রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ ভেঙে বের হওয়ায় গ্রেপ্তার ৪০৩, জরিমানা ১২ লাখ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৯.৫১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের পরে দেয়া কঠোর লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ ভেঙে বের হওয়ায় রাজধানীতে ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া প্রথম দিনের সর্বশেষ তথ্য অনুযায়ী জরিমানা আদায় হয়েছে প্রায় পৌনে ১২ লাখ টাকা।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৪০৩ জনকে। এ ছাড়া মোবাইল কোর্টে ২০৩ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা। সড়কে ৪৪১টি গাড়িকে জরিমানা করা হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।’

ঈদের ছুটি শেষে পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই দেশজুড়ে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে এবারের বিধিনিষেধ ‘সবচেয়ে কঠোর’ হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

নিউজবাংলাকে বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, শুক্রবার ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে এই কঠোর অবস্থা। এ বিষয়ে ১৩ জুলাই মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনেই জানিয়ে দেয়া হয়েছিল।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর লকডাউন শুরু হয় ১ জুলাই থেকে, যা পরিচিতি পেয়েছিল শাটডাউন নামে। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। ঈদ শেষে শুক্রবার সকাল ৬টা থেকে নতুন করে শুরু হয়েছে কড়াকড়ি।

এর আগে ডিএমপি জানিয়েছিল, ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় ১৪ দিনে ৯ হাজার ২ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি।

বিধি না মানার ঘটনায় ট্রাফিক বিভাগ জরিমানা করেছে ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭৫ টাকা। একই সময় ডিএমপির মোবাইল কোর্টের মাধ্যমে আরও প্রায় তিন হাজার ব্যক্তিকে গ্রেপ্তার এবং ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com