রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৬৬ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৬.৪৫ পিএম
  • ৭২৩ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২১ জন কম মারা গেছেন।
গতকাল ১৮৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৯৫ ও নারী ৭১ জন।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৬ হাজার ৩৬৪ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৯৭১  জন, ৬৮ দশমিক ৮১ শতাংশ এবং নারী ৫ হাজার ৮৮০ জন, ৩১ দশমিক ১৯ শতাংশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩২ জন, ৪৯ থেকে ৭০ বছর বয়সী ৪৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১০ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১০ জন সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ ৩ জন করে রয়েছেন। এদের মধ্যে ১২৩ জন সরকারি, ৩৯ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৬৭ জন বেশি শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com