শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১২.১০ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ভেন্যু এবং সময় ঠিক থাকলেও বদলে গেছে ম্যাচের তারিখ। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, জেডসি।

পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৩, ২৫ এবং ২৭ জুলাই। নতুন সূচিতে ম্যাচগুলো হবে ২২, ২৩ ও ২৫ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

মূলত সম্প্রচার প্রতিষ্ঠানের অসুবিধার কারণে সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জেডসি জানায়, জিম্বাবুয়ে ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড হারারেতে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে আনার বিষয়ে একমত হয়েছে।

‘সম্প্রচার প্রতিষ্ঠান সময়সূচি এবং লজিস্টিকসের কারণে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেসবের কথা ভেবেই টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনতে রাজি হয়েছে জেডসি ও বিসিবি। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ যথাসময়েই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com