রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ১৮৭ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ৭.০৬ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১২ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ৫৩৬ জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ১৪ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই করোনায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে মৃত্যুর সংখ্যাটি আর দুইশর নিচে নামেনি। ১২ জুলাই ২২০, ১৩ জুলাই ২০৩, ১৪ জুলাই ২১০ ও গতকাল ২২৬ জনের মৃত্যু হয়। পাঁচদিন পর আজ মৃতের সংখ্যাটি ১৮৭ জনে এসে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬২৭টি ল্যাবে ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫টি। করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ০৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৮৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১৩ জন ও নারী ৭৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১২ হাজার ১৬৬ জন ও নারী পাঁচ হাজার ২৯৯ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩০ জন, ৮১ থেকে ৯০ বছরের ১২ জন, ৯১ থেকে ১০০ বছর পর্যন্ত চারজন এবং ১০০ বছরের ঊর্ধ্বে একজন মৃত্যুবরণ করেছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে সাতজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৪৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ও বাসায় ১২ জন মারা গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com