সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নূরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী :ওবায়দুল কাদের

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ৬.০৩ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “ভিন্ন মত প্রকাশের অধিকার সবার রয়েছে, ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। এখানে অন্যান্য যে বহিরাগতরা আসে এসব কথা অনেকে বলে, যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, আমি এটার নিন্দা করি।“
এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা জানিয়ে তিনি বলেন, “নেত্রী সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউও হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে।”
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম রোববার প্রধানমন্ত্রীর নির্দেশেই নূরদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “যারা এই অপকর্ম করে থাকুক, এভাবে প্রকাশ্য এ ধরনের হামলা, এর বিচার হওয়া উচিত। আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
হামলায় ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগের একজনের কথা শুনেছি, ছাত্রলীগ তাকে আগেই বহিষ্কার করেছে অপকর্মের জন্য, বিতর্কিত বলে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।”
মুক্তিযুদ্ধ মঞ্চের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, “যেই হোক, অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, কোনো প্রকার ছাড় দেয়ার প্রশ্ন ওঠে না।”
রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা- এ প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা।”
নূরের ওপর হামলার ঘটনায় সরকার বিব্রত কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই এ ধরনের ঘটনায় সরকারে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কীভাবে দেখছে এটাও দেখার বিষয়। কোনো ঘটনায় সরকার নিবৃত থাকেনি, ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দল একটি বিশাল পার্টি। এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে অবাঞ্ছিত ঘটনা ঘটায়। বিষয়গুলো খুব সিরিয়াসভাবে দেখা হচ্ছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com