করোনার তৃতীয় ঢেউ উঠতে শুরু করেছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বললেন, দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।
ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না।