শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বাইডেনের ভুল সিদ্ধান্ত :বুশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ১০.২১ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট, জর্জ ডাব্লিউ বুশ, যিনি ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অবস্থিত আল কাইদাদের প্রশিক্ষণ নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তানে পাঠিয়েছিলেন, বলেন, তালিবানদের বহু এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের মাঝে, তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার এক ভুল সিদ্ধান্ত ।

২০০৯ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর, প্রেসিডেন্ট বুশ, খুব কদাচিৎই তাঁর উত্তরসূরি প্রেসিডেন্ট, যেমন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার এবং আগস্টের শেষে তাদের ঘরে ফিরিয়ে আনার সিদ্ধান্তের ব্যাপারে প্রাক্তন প্রেসিডেন্ট বুশ বলেন, দুই দশক আগে আমাদের সেনারা তালিবানদের উৎখাত করার পর, তারা দেশের ক্ষমতা আবার ফিরে পেলে, কি পরিস্থিতি দাঁড়াবে, আফগান মহিলা ও মেয়ে এবং যারা যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীকে সহায়তা দিয়েছেন তাদের ভাগ্য সম্পর্কে নিয়ে আমার উদ্বেগ রয়েছে।

জার্মান জাতীয় বেতার সংস্থা, ডয়েচে ওয়েলে’র সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুশ বলেন, আফগান মহিলা ও মেয়েরা যে অবর্ণনীয় লাঞ্ছনার মুখে পড়বেন, সে ব্যাপারে আমি ভীত বোধ করছি। প্রেসিডেন্ট বাইডেনেরএই সিদ্ধান্ত ভুল কিনা জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত, কারণ, এর পরিণতি হবে ভয়াবহ, তাই আমার দুঃখ হচ্ছে।

(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com