রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

চীনের সিনোফার্মার দেড় কোটি করোনার টিকা কেনা হচ্ছে

  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৭.৪৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার দেড় কোটি টিকা (ভ্যাকসিন) কেনা হচ্ছে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি অনুমোদন করেছে।
বৈঠকশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনলাইন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘চীনের সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানি আগের চুক্তির তুলনায় আরও কম দামে বাংলাদেশকে টিকা সরবরাহ করবে।
তিনি বলেন, কিছু তথ্য রাষ্ট্রীয় স্বার্থে গোপন রাখা হয়। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। তবে চীনের নিকট থেকে টিকা কেনার বিষয়টি আইন মন্ত্রণালয়ে পরীক্ষা হয়ে গেছে বলে তিনি জানান।
অনলাইন প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর সিনোফার্মা ইন্টারন্যাশনাল কোম্পানির নিকট থেকে টিকা ক্রয় করবে। তিনি বলেন, চীনের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি টিকার। এর মধ্যে ২০ লাখ উপহার হিসেবে এসেছে। বাকি থাকছে ১ কোটি ৩০ লাখ। চীন পরে নতুন করে ২০ লাখ টিকা দিতে রাজি হয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির মতো পরিস্থিতির মধ্যে গত ১২ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় গণটিকাদান কর্মসূচি।
ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা দেয়া বন্ধ করে দেয়ার পর পরিস্থিতি মোকাবেলা করতে চীন, রাশিয়াসহ অন্যান্য দেশ থেকে টিকা ক্রয়ের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে চীনের উৎপাদিত সিনোফার্মের টিকার প্রথম চালান দেশে এসেছে। রাশিয়ার স্পুটনিক ভি টিকার বড় চালান চলতি মাসেই দেশে আসার কথা রয়েছে।
বুধবারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটিতে টিকা কেনা ছাড়াও আরও ৪টি মন্ত্রণালয়ের চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com