করোনাভাইরাসের মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে পেতে যাচ্ছে বাংলাদেশ। এ ছাড়া ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ তথ্য জানান।
ড. মোমেন জানিয়েছেন, বাংলাদেশের জেনেভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় টিকার শিপমেন্ট প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আগস্টে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ লাখ ও কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ ২০ হাজার ডোজ টিকা দেশে আসবে।