রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের জয়পুরে আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে বজ্রপাতে মারা গেলেন ১১ জন

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৭.৩৮ পিএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

ভারতের জয়পুরে বজ্রপাতে রবিবার মারা গেছেন কমপক্ষে ১১ জন । আরো অনেকে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জয়পুরের জনপ্রিয় পর্যটন গন্তব্য আমের ফোর্টের ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তুলছিলেন একদল পর্যটক এসময়ই বজ্রপাত হয়।

ঘটনাটি ঘটার সময় দুর্গের টাওয়ারে এবং দেয়ালে ২৭ জনের মতো মানুষ ছিল, কয়েকজন বাঁচার জন্য লাফও দেয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, এই টাওয়ারটি দুর্গের বেশ জনপ্রিয় একটা জায়গা, যারা মারা গেছেন সবাই ছিলেন কম বয়সী।

জয়পুর যে রাজ্যে অবস্থিত সেই রাজস্থানের অন্যান্য জায়গায় আরো নয়জন বজ্রপাতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। যারা মারা গেছেন প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমোক গেহলট।

ভারতে এই মৌসুমে ভারি বৃষ্টি হয় নিয়মিত, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে বর্ষাকাল। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে বজ্রপাতে মৃত্যু প্রায় দ্বিগুণ হয়ে গেছে ১৯৬০ সালের পরে। জলবায়ু সংকটই এর বড় কারণ বলে জানাচ্ছেন তারা।

গত শতাব্দীর ৯০’র দশকের মাঝদিকে ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ৩০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে ৩ হাজার ৭৪৯বার বজ্রপাত হয় বলে রেকর্ড আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com