রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২০ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৬.২৯ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে একদিনে করোনায় নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন শনাক্ত হয়েছেন। শনাক্তে এ যাবৎকালে এটাই সর্বোচ্চ।

গত ১১ই জুলাই দেশে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছিল। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৪৬ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com