রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তুরস্কে সড়ক দুর্ঘটনায় ১২ জন অভিবাসন প্রত্যাশী নিহত

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.২৩ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

তুরস্কে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের ১২ জন অভিবাসন প্রত্যাশী নিহত এবং অপর ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইস্তাম্বুল যাওয়ার পথে একটি বাস তুরস্ক-ইরান সীমান্ত জেলা মুরাদিয়াতে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং তাতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কতজন বাংলাদেশী হতাহত হয়েছেন তা তাৎক্ষনিক ভাবে জানা যায় নাই বলে খবরে উল্লেখ করা হয়।

এতে বলা হয় মানব পাচারকারীরা ইরান, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে পাঠাতে তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যাবহার করে থাকে।

এদিকে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে শনিবার তিউনিসিয়ার নৌবাহিনী উদ্ধার করেছে বলে তিউনিসিয়ার বার্তা সংস্থা ট্যাঁপের খবরে বলা হয়েছে। খবরে বলা হয় এসকল অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। এতে বলা হয় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এসকল বাংলাদেশি।

যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। পরে সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনী তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। এর আগে জুন মাসে তিউনিসিয়ার উপকুল রক্ষীরা দুই দফায় ৪২৮ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com