রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ

জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ৩.০৭ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (৭ জুলাই) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

ড. মোমেন বলেন, টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। জাপান থেকে টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিনমাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

মন্ত্রী আরও জানান, বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com