শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাশিয়ার যাত্রীবাহী বিমান মাঝ আকাশে উধাও

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ১২.৪৫ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

নির্দিষ্ট সময়েই রানওয়ে ছেড়ে আকাশে উড়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। ২২ জন যাত্রী এবং ৬ জন বিমান ক্রু সদস্য নিয়ে মাঝ আকাশেই উধাও হল বিমানটি। রাশিয়ার পূর্ব প্রান্তে কামচাটকা এলাকায় ৬ জুলাই এই ঘটনাটি ঘটে৷

রাশিয়ার পালানা গ্রামের  শহরের বিমানবন্দর থেকে উড়ানটি নির্দিষ্ট সময়েই ছেড়েছিল, এমনটাই জানিয়েছেন স্থানীয় আধিকারিকেরা। সে রাজ্যের পরিবহন মন্ত্রকের তরফে বলা হয়েছে যে টেক অফের কিছু সময় পরেই আচমকাই যেন অদৃশ্য হয়ে যায় বিমানটি। এমনকী এয়ার ট্রাফিক কন্ট্রোলারের র‍্যাডারেও বিমানটির কোনও খোঁজ পাওয়া যায় না।

এরপর যোগাযোগের চেষ্টা করা হয়েছে একাধিকবার। কিন্তু পাইলট বা সহকারী পাইলট কারোর সঙ্গেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিমান দুর্ঘটনার কোনও খবরও জানা যায়নি এখনও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জোর কদমে চলছে সার্চ অপারেশন।

আচমকা এই ঘটনায় প্রাথমিকভাবে Interfax সংবাদ সংস্থা যোগাযোগ করে স্থানীয় আবহাওয়া দফতরে। সেখান থেকে জানা গিয়েছে রাশিয়ার পূর্ব প্রান্তের এই এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই কারণেই যোগাযোগ বিছিন্ন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের শেষ অবস্থান দেখে শুরু হয়েছে তল্লাশিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com