শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দালাই লামার জন্মদিনে মোদির শুভেচ্ছা : চীনা উষ্মার আশংকা

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১, ১২.১৫ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ভারত ও চীনের মাঝে অব্যাহত উত্তেজনার মুখে , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে তিনি তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। মোদি এক টইট বার্তায় লেখেন, “সম্মানিত দালাই লামাকে তাঁর ৮৬ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি”।

১৯৫৯ সাল থেকে দালাই লামা ভারতে নির্বাসনে রয়েছেন। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ আন্দোলনের পর তিনি সেখান থেকে ভারতে চলে আসেন। তিনি বেইজিং’এর এই অভিযোগ অস্বীকার করেছেন যে তিনি তিব্বতকে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন করতে চান। তিনি বলেছেন তিনি তিব্বতের জন্য বৃহত্তর স্বায়ত্ত্বশাসন এবং ঐ অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির সুরক্ষা চাইছেন। অতীতে ভারতীয় নেতা ও কর্মকর্তারা বেইজিংকে অসন্তুষ্ট যাতে না করা হয় সে জন্যে দালাই লামার সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে জানাতে দ্বিধা করতেন।

তবে হিমালয় অঞ্চলের লাদাখে বিতর্কিত সীমান্ত বরাবর দু দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময় থেকে ভারত ও চীনের মধ্যকার সম্পর্কে রীতিমতো ধ্বস নেমেছে। যদিও অচলাবস্থার অবসান হয়েছে , দু দেশ এখনও হিমালয়ের পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে, যেখানে সীমান্তের বিষয়টি এখনও অমীমাংসিত হাজার হাজার সৈন্য মোতায়েন রেখেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহমানিয়াম জয়শংকর বলেছেন চীন তার সৈন্য সরিয়ে না নেয়া পর্যন্ত দু দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com