শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণের ঘটনা ১৫০ মানুষ নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৭.৩৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের ছুটির দিনকে কেন্দ্র করে ৪০০টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ১৫০ মানুষ নিহত হয়েছে। দেশটির জাতীয় আগ্নেয়াস্ত্র সংঘাত আর্কাইভের রিপোর্টের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

সিএনএন জানায়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় চার শতাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এবং এই সংখ্যা বাড়ছে। শুধু নিউইয়র্ক শহরে এই তিনদিনে ২১টি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। তবে গতবারের চেয়ে এ বছর নিহতের সংখ্যা কমেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

গত বছর স্বাধীনতা দিবসের ছুটির সময়ে ২৫টি ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। তবে গত রোববার স্বাধীনতা দিবসে ১২টি ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়, যেটি গত বছরের চেয়ে বেশি।

গোটা নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা গত বছরের চেয়ে এবার ৪০ শতাংশ বেড়েছে। এক বছরে অঙ্গরাজ্যে এ বছর ৭৬৭টি ঘটনা ঘটেছে। আর এতে ভুক্তভোগীর সংখ্যা ছিল ৮৮৫ জন।

তবে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের ছুটির দিনের গুলিবর্ষণের ঘটনার কতগুলো আত্মঘাতী সে তথ্য জানতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে সিএনএন।

শিকাগো শহরের পুলিশ সুপার ডেভিব ব্রাউন বলেছেন, বছরের কঠিনতম ছুটির দিন ছিল এই রোববার। শহরজুড়ে ৮৩ জনকে গুলি করা হয়, এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় শিকাগোর ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com