রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ

ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অধিক ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১১.৪১ এএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অধিক ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ল্যামডা স্ট্রেইনের উৎপত্তি হয়েছে পেরুতে। বিশ্বের মধ্যে এই দেশটিতে মৃত্যৃর হার সর্বোচ্চ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট বা স্ট্রেইন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। সেখানে এতে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

টুইটে আরও বলা হয়েছে যে, গবেষকরা এই স্ট্রেইনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে উদ্বেগ প্রকাশ করেছেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ল্যামডা ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা সি.৩৭ নামে শনাক্ত করেছেন।

এটা প্রথম শনাক্ত হয় লাতিন আমেরিকার দেশ পেরুতে। এর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে। তারপর থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ভ্যারিয়েন্টের আধিক্য বেশি।

সেখানে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি এই ভ্যারিয়েন্টের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ১৪ই জুন ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট বা ভিওআই হিসেবে চিহ্নিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com