শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে সরকারি সেনা তাজিকিস্তানে পালিয়ে যাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১১.০৯ এএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সরকারি সেনা সীমান্ত অতিক্রম করে পাশের তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে সে দেশের সরকার বলছে।

তাজিক কর্মকর্তারা জানিয়েছেন, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর ‘প্রাণ বাঁচানোর’ তাগিদেই এসব আফগান সেনা তাদের দেশে আশ্রয় নিয়েছে।

আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে এবং প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে। দেশটিতে ন্যাটোর দুই দশকের সামরিক মিশনের সমাপ্তির সঙ্গে সঙ্গে তালেবানের পুনরুত্থান হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আফগানিস্তান সংবাদদাতা সেকান্দার কিরমানি জানান, বাদাখশানে তালেবান যোদ্ধারা দ্রুত ঐ এলাকার প্রধান শহর ফায়েজাবাদের দিকে এগিয়ে যাচ্ছে।

গত কয়েক সপ্তাহে সীমান্তবর্তী কয়েকটি ঘাঁটি থেকে আফগান সরকারি সেনাদের পালানোর ঘটনা ঘটেছে। প্রতিবেশী আরেকটি দেশ উজবেকিস্তানেও কিছু আফগান সেনা আশ্রয় নিয়েছে। সর্বশেষ এই ঘটনায় এক হাজারেরও বেশি আফগান সৈন্যকে তাজিকিস্তানে ঢুকতে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com