রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ

আমতলীতে কঠোর লকডাউনের ৫ম দিনে ১৩ ব্যক্তিকে ১১,৯০০ টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১২.১৬ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা ব্যাপী কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ জুলাই) লকডাউনের ৫ম দিনে সকাল থেকেই উপজেলার সর্বত্র জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে নৌবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আমতলী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ ব্যক্তিকে মোট ১১, ৯০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং জনপ্রতিনিধিবৃন্দ একযোগে মাঠে কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com