মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৪.৪১ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব “বড়দিন” ঢাকা মহানগরীসহ সারাদেশের বিভিন্ন চার্চে উদযাপিত হবে। বড়দিন উপলক্ষে রাজধানীর সকল চার্চকে তিন ক্যাটাগরিতে (বড়, মাঝারি ও ছোট) বিভক্ত করে ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মানুরাগীরা যাতে সুষ্ঠুভাবে চার্চসমূহে যাতায়াত করতে পারেন সে লক্ষ্যে কিছু নিরাপত্তা নির্দেশনা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিম্নোক্ত নিরাপত্তা  নির্দেশনাবলী সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ

১। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে ঢুকতে দেয়া হবে। মেটাল ডিটেক্টর দিয়েও ম্যানুয়ালি দর্শনার্থীদের তল্লাশী করা হবে।

২। নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট  ইত্যাদি সাথে নিয়ে চার্চে প্রবেশ করা যাবে না।

৩। চার্চ কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিটি চার্চে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপনা করে সার্বক্ষণিক নজরদারীর ব্যবস্থা করবেন। এক্ষেত্রে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

৪। চার্চ কর্তৃপক্ষ প্রতিটি চার্চে আর্মড ব্যান্ডসহ নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করবেন। যারা তল্লাশীর সময় পুলিশকে সাহায্য করবেন। নারী দর্শনার্থীদের তল্লাশীর জন্য নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

৫। চার্চ ও তার আশপাশের এলাকায় সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন। জরুরী প্রয়োজনে কল করুন ৯৯৯-এ।

৬। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। থাকবে ফায়ার টেন্ডার ও এ্যাম্বুলেন্স ব্যবস্থা। চার্চ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

৭। উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গান-বাজনা করা, আতশবাজি ফোটানো ও ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

৮। ঢাকা মহানগরীর চার্চ এলাকায় যত্রতত্র যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

৯। চার্চসমূহের আশেপাশে কোন ধরণের ভাসমান দোকান ও হকার বসতে দেয়া হবে না।

১০। অনুষ্ঠানস্থলে ইভটিজিং প্রতিরোধে চার্চ এলাকাসহ আশপাশের এলাকায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম।

১১। বড়দিনের অনুষ্ঠানে আগত দর্শনার্থীদেরকে পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলমপার্টি সম্পর্কে সতর্ক হয়ে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব “বড়দিন” নিরাপদে ও সুষ্ঠুভাবে উপযাপনের লক্ষ্যে উপরোক্ত নির্দেশনা বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com