শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পাকিস্তানের লাহোরে গতমাসে গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনায় ভারত জড়িত:পাকিস্তান

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ৩.১৬ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে গতমাসে গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে ভারতের জড়িত থাকার ব্যাপারে সুনির্দিস্ট প্রমাণ ও গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। ঐ হামলায় তিনজন নিহত ও ২২ জন আহত হন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ বলেন ২৩শে জুনের ঐ সন্ত্রাসী হামলা বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেছে। রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মঈদ ইউসুফ বলেন, “আপনাদের জানাতে কোন দ্বিধা বা সন্দেহ নেই যে ঐ ঘটনার যিনি মূল পরিকল্পনাকারী তিনি ‘র’ অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট, একজন ভারতীয় নাগরিক।

সন্দেহভাজনের নাম উল্লেখ না করে তিনি বলেন লোকটি ভারতে বাস করে এবং সে দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করে।

পাকিস্তানের অভিযোগের কোন জবাব দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। লাহোর যে প্রদেশটির রাজধানী সেই পাঞ্জাবের পুলিশ প্রধান ইনাম গনি বলেন, ঐ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন তাদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছে যে পাকিস্তানে শরণার্থী হিসাবে বসবাস করতো এবং রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণটি ঘটানোর আগে সে ঐ বিস্ফোরক ভর্তি গাড়ী সেখানে চালিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com