শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হোয়াইট হাউসে পার্টির আয়োজন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ৩.০২ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

৪ঠা জুলাইয়ের সম্মানে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অভিষেকের পর এটিই প্রথম বড় অনুষ্ঠান। বললেন, “আমেরিকা একত্রিত হচ্ছে।

আমরা আগের তুলনায় প্রাণঘাতী ভাইরাসের কাছ থেকে মুক্ত হবার ঘোষণা দেওয়ার অনেক কাছে চলে এসেছি।

রবিবার হোয়াইট হাউস, কয়েকশ আমন্ত্রিত অতিথির জন্যে উন্মুক্ত ছিল। তাঁদের জন্যে হ্যামবার্গারসহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়।

অতিথিদের মধ্যে ছিলেন, কভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কাজ করছেন এমন জরুরীসেবা কর্মীরা এবং সেনা পরিবারের সদস্যরা।

অতিথিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন, যারা এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকা নেননি, তাদেরকে টিকা নেয়ার জন্যে উৎসাহিত করেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই কাজ হতে পারে দেশের জন্য ভালোবাসার একটি নিদর্শন।

প্রশাসনের পক্ষ থেকে ৪ঠা জুলাইয়ের ভেতর ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানকে টিকা দেয়ার লক্ষ্য ধার্য করা হয়েছিল। লক্ষ্যমাত্রায় পৌছতে না পারলেও কাছাকাছি পৌছতে পেরেছে প্রশাসন। প্রায় ৬৭ শতাংশ আমেরিকান অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

গত বছর পুলিশ বিরোধী বিক্ষোভ এবং গত ৬ই জানুয়ারী ক্যাপিটল হিলে হামলার পর থেকে হোয়াইট হাউসকে ঘিরে যে বেষ্টনী দেয়া হয়েছিল, রবিবার তা প্রথমবারের মতো সরিয়ে নেয়া হয়। দর্শনার্থীরা এখন হোয়াইট হাউসের নর্থ লনের বেষ্টনী পর্যন্ত যেতে পারবেন।

আতশবাজি, সমাবেশ সহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আমেরিকানরা উদযাপন করলেন আমেরিকার ২৪৫তম স্বাধীনতা দিবস। কভিড-১৯ এর নতুন সংক্রমণের অব্যাহত হ্রাস, আবার একই সঙ্গে এই রোগেই ৬ লাখেরও বেশি আমেরিকানের মৃত্যুর কথা স্মরণ করে পালিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com