রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

টোকিওর পশ্চিমের প্রচন্ড বৃষ্টিপাতের কারণে কাদার ধ্বসে ১৯ জন নিখোঁজ

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ১২.৩১ পিএম
  • ৭২৬ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে টোকিওর পশ্চিমের একটি শহরে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে বাড়িগুলো নিমজ্জিত হয় এবং কাদার ধ্বসে কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছে। শিজুকা জেলার মুখপাত্র তাকামিচি সুগিয়ামা বলছেন আতামি শহরে বহু বাড়ি কাদার ধ্বসে সম্ভবত ডুবে গেছে। সেখানকার আত্মরক্ষা বাহিনী এই উদ্ধার অভিযানে পুলিশ ও দমকলবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে এবং ব্যাপক এলাকা জুড়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার জন্য হুঁশিয়ার করে দেয়া হচ্ছে। ভিডিওতে ধারণ করা ছবিতে দেখা গেছে অত্যন্ত শক্তিশালী, নরম কালো মাটি পাহাড় বেয়ে নেমে আসছে এবং বাড়িঘরকে আঘাত করছে, পথে গাড়িকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে প্রতিবেশিরা এই ভয়াবহ দৃশ্য দেখেছেন, কেউ কেউ ফোনে রেকর্ড করেছেন।

সেখানকার সরকারি টেলিভিশন বলছে ২০ জন নিখোঁজ রয়েছেন কিন্তু সুগিয়ামা বলছেন জেলাটি নিশ্চিত করেছে এই সংখ্যা কমপক্ষে ১৯, তবে তা বাড়দে পারে। এ সপ্তার শুরু থেকেই মূষলধারে বৃষ্টিপাত জাপানের কোন কোন অংশে বড় রকমের আঘাত হেনেছে। শিজুকার গভর্ণর হেইতা কাওয়াকাতসু সংবাদ দাতাদের বলেন যে উপকুল রক্ষীরা দু জনকে উদ্ধার করেছে যারা এই ভূমি ধ্বসের কারণে সমুদ্রে গিয়ে পড়েছিল। তিনি বলেন তাদের হৃত্পিন্ড বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আনুষ্ঠানিক ভাবে এটা ঘোষণা করা হয়নি যে তারা মারা গেছে।(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com