শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষকে ঘরে বন্দি রাখার জন্য ইন্দোনেশিয়ার পুলিশের কড়া পদক্ষেপ

  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১, ১১.৩৬ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে কভিড -১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লোকজনের চলা ফেরা রোধ করতে শনিবার থেকে লক্ষ লক্ষ মানুষকে ঘরে বন্দি রাখার জন্য ইন্দোনেশিয়ার পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। এই বিধিনিষেধের প্রথম দিন আজ জাভা ও বালি দ্বীপপুঞ্জে রাস্তায় রাস্তায় তারা প্রতিবন্ধক তৈরি করেছে এবং ৪০০ টির ও বেশি তল্লাশি চৌকি বসিয়েছে।

বিশ্বের এই চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ এখন এশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের এক কঠিন সময় অতিক্রম করছে। সেখানে গত ১২ দিনের মধ্যে আট দিনেই সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

শুক্রবার কভিডে ১৯ ‘এ সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ২৫,৮৩০ জন এবং মারা গেছেন ৫৩৯ জন। সেখানকার ট্রাফিক পুলিশ প্রধান ইস্তিয়োনো শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “যেখানে সাধারণত খুব ভিড় হয় আমরা তেমন ২১ টি স্থানে টহলদারি ব্যবস্থা স্থাপন করছি ।

যে সব রাস্তার পাশে দোকান কিংবা ক্যাফে আছে, আমরা সেই সব রাস্তা সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত বন্ধ করে দেবো”। শনিবার থেকে যে কঠোর বিধিনষেধ চালু করা হয়েছে তা ২০ শে জুলাই পর্যন্ত বলবত্ থাকবে কিন্তু প্রয়োজ96ন হলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে যাতে করে প্রাত্যহিক সংক্রমণের সংখ্যা ১০,০০০ এর নীচে নামিয়ে আনা যায়।

(রয়টার্স)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com