মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওটিটিতে আসছে কামারের ‘নীল মুকুট’

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ১০.০২ পিএম
  • ৬৭৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকুফিকশন ফিল্ম ‘নীল মুকুট’। কিছুদিন আগেই ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নির্মাতা। অবশেষে জানা গেল সুখবর, আসছে আগস্টে নীল মুকুট মুক্তি পাবে চরকিতে।

কামার আহমাদ সাইমন পরিচালিত নীল মুকুট ছবি মুক্তির কথা ছিল গত বছর। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকেরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থগিত হয়ে যায় ছবির মুক্তি। এই নির্মাতা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন তাঁর চলচ্চিত্র মুক্তির নতুন মাধ্যম নিয়ে।

অবশেষে সেই যন্ত্রণার লাঘব হলো। চরকি সিনেমাটির ডিজিটাল প্রচার সত্ত্ব নিয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রা শুরু করবে চরকি। নীল মুকুট সিনেমাটি নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘চরকি এমন একটি প্লাটফর্ম যেখানে একই সঙ্গে দর্শক আর নির্মাতার সংযোগ তৈরি হয় স্বতঃস্ফূর্ত ভাবে।

আগামী দিনের ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র মুক্তির এই অগ্রযাত্রায় আমরা নির্মাতা আর দর্শকের সেতুবন্ধন হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করতে চাই।’ কামার আহমাদ সাইমন বলেন, ‘নীল যদি ব্যাথার রঙ হয়, আর মুকুট যদি হয় ক্ষমতার পরিচয়- তাহলে নীল মুকুট সেই অর্থে একটা অন্যরকম সিনেমা।

প্লেনে একবার এক দূরদেশ যাত্রায় একটা কান্না শুনে মন খুব খারাপ হয়েছিল, কান্নাটা খুব ভাবিয়েছিল। সেই ভাবনার মুহূর্তটাকে ফ্রেমে আনার চেষ্টাই নীল মুকুট।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com