সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুর সদরের পার্বতীনগর বালুখেকো সুমনের জ্বালায় অতিষ্ঠ

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ৯.৫৪ পিএম
  • ৮৫৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে ৫ নং পার্বতীনগর ইউনিয়ন এ সুমন নামের এক ব্যক্তির দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ ড্রেজিং পরিচালনা করে লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি করে আসছিলেন। এতে ওই এলাকার রাস্তাঘাটসহ পুল কালভার্ট খাল-বিল ও ফসলি জমি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জানা গেছে পার্বতীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোয়ালা বাড়ির পাশে জনৈক ইউসুফের জমিন হতে সপ্তাহ ধরে ফসলি জমিন বালু উত্তোলন করে আসছে সুমন। করোনা লকডাউনের সুযোগ নিয়ে সুমন বালু উত্তোলন করে বিভিন্ন জনের সাথে চুক্তি করে ডোবা-নালা পুকুর ভরাট করছে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের মেম্বার মাইনুদ্দিন ময়ূর বলেন -‘সুমন খুব বাজে লোক। তাকে ডাক দিয়েও কোন লাভ হয় না।’ স্থানীয় চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন- ‘আমার কাছে তো ধরে আনার ক্ষমতা নেই। নইলে সব অপদার্থদের উচিত শিক্ষা দিতাম। এ বিষয়ে উপজেলা কর্মকর্তা ইউএনওকে জানিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন- ‘আমি অসুস্থ, ছুটিতে আছি। তবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com