মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেতারে রবীন্দ্রনাথের গল্পের নায়ক হলেন মুরাদ

  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১, ৫.০১ পিএম
  • ৭৯৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেতা আরমান পারভেজ মুরাদ সম্প্রতি আবারও রবীন্দ্রনাথের গল্পের নায়ক হলেন। রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্প অবলম্বনে নাটকটির নাম রাখা হয়েছে ‘এই মনিহার আমায় নাহি সাজে’। তারিক মঞ্জুরের চিত্রনাট্যে বাংলাদেশ বেতারের জন্য এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।.
এতে অভিনয় প্রসঙ্গে মুরাদ গণমাধ্যমকে বলেন, ‘রবীন্দ্রনাথের গল্পের ভক্ত অনেক ছোটবেলা থেকেই। অভিনয় জীবনে এসে সেসব গল্পের চরিত্রে অভিনয়ের সুযোগ পাব তা আগে থেকে ভাবিনি।
ভালোই লাগে স্বপ্নের চরিত্রগুলোতে অভিনয় করতে। বেতারের এই নাটকটিও ভালো হয়েছে। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ বেতারে প্রচার হবে।’ এই অভিনেতা টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
আগামী ঈদের দুটি একক – নাটকে এরইমধ্যে অভিনয় শেষ করেছেন। এছাড়া তার অভিনীত ‘কাজল রেখা’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকব নাটক ঈদের পর প্রচারে আসবে। এদিকে মুরাদ পারভেজের পরিচালনায় ‘স্মৃতির আলপনা আঁকি’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এদিকে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘আগস্ট ১৯৭৫’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন।
জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ নামের ছবিতেও দেখা যাবে তাকে। অন্যদিকে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ নামের ছবিটিতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি এ রাহিমের পরিচালনায় ‘শান’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন মুরাদ। যেটি আগামী ঈদে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com