শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে ডেল্টা ভ্যারিয়েন্ট ১০০ দেশে ছড়িয়ে পড়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৮.৫৭ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

ভারতে সংক্রমণের সুনামি বইয়ে দেয়া করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ বাংলাদেশসহ কমপক্ষে ১০০ দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) সংক্রমণের সাপ্তাহিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, গত ২৯ জুন পর্যন্ত ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সিকোয়েন্সিং ব্যবস্থার সীমাবদ্ধতার জন্য অনেক দেশেই এটি শনাক্ত করা সম্ভব হয়নি হয়তো।

ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়া দেশগুলোতে নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে জানিয়ে ডব্লিউএউচও বলছে, এসব দেশে আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে।

অতিমাত্রায় ও দ্রুত সংক্রমিত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে। বৈশিষ্ট্যের কারণে এটি অন্য সব ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এটিসহ করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্টগুলোর (ভিওসি) সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে স্বল্পহারে টিকা দিয়ে এর প্রকোপ ঠেকাতে গেলে অনেক সময় লেগে যাবে বলেও সতর্ক করা হয়।

ডব্লিউএইচওর তথ্যমতে, করোনার যুক্তরাজ্যের আলফা ভ্যারিয়েন্ট ১৭২ দেশে, দক্ষিণ আফ্রিকার বেটা ভ্যারিয়েন্ট ১২০ দেশে এবং ব্রাজিলের গামা ভ্যারিয়েন্ট ৭২ দেশে ছড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের ৬৪টি জেলার ৪০টিই করোনা সংক্রমণের ‘অতি উচ্চ ঝুঁকি’তে রয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে রোগী শনাক্তের হার ১১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা দেশটিতে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com