মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের ধারাবাহিক নাটকে নাজনীন চুমকী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১০.০৫ পিএম
  • ৮৯৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক হিসেবে পরিচিত নাজনীন হাসান চুমকী। তবে করোনাকালে অন্য অনেকের মতোই অভিনয়ে অনিয়মিত তিনি। এ ছাড়া উচ্চতর গবেষণা কাজের সঙ্গে সংযুক্ত থাকার কারণেও অভিনয়ে সময় কম দিচ্ছেন এই অভিনেত্রী। ঠিক এমন পরিস্থিতিতে আগামী ঈদের একটি নাটকে অভিনয় করেছেন চুমকী। নাটকটির নাম ‘বড় মিয়ার শাদী মোবারক’।

রিজওয়ান খানের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ৭ পর্বের এই নাটকটি প্রচার হবে মাছরাঙা টিভিতে। এতে অভিনয় প্রসঙ্গে চুমকী গণমাধ্যমকে বলেন, ‘নানা কারণে এখন অভিনয় করছি না বললেই চলে।

তার পরও এই নাটকটির গল্প ও চরিত্রের কারণে এতে অভিনয় করেছি। ঈদের উপযোগী গল্পের এ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে মনে করছি।’ মিডিয়ার কাজের পাশাপাশি তিনি একাডেমিক গবেষণায় সময় দিচ্ছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন। এদিকে বিটিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’-এ ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় শুরু করেছেন। ইতিহাসভিত্তিক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছেন ফজলে আজিম জুয়েল।

এ ছাড়া নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় একটি নতুন মঞ্চ নাটকের মহড়া করছেন এ অভিনেত্রী। নাটকটি চলতি বছরেই মঞ্চে আসবে বলে জানা গেছে।

আরও কয়েকটি মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রসঙ্গত ‘ঘানী’ নামের চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চুমকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com