সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বিমানের নতুন উড়োজাহাজ ‘সোনার তরী’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৮.২৪ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘সোনার তরী’ ঢাকার রানওয়ে স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে আজ (শনিবার) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশে আসবে। এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮।

ঢাকায় উড়োজাহাজটি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক তাসমিনা আক্তার।

 আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উড়োজাহাজ দুটি উদ্বোধন করবেন। বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি। নতুন দুটি বোয়িংয়ে মোট আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন আছে।

 

গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি বোয়িং কেনার আগ্রহ দেখান। বিমান সূত্রে জানা গেছে, মাসখানেক ধরে বোয়িং কোম্পানির সঙ্গে বিমান দর-কষাকষি করে। প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনে বিমান।

যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন বাংলাদেশের পক্ষে ‘সোনার তরী’ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com