শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্লোরিডা ভবন ধ্বসের তল্লাশি অব্যাহত, মৃতের সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৯.৩০ এএম
  • ৬৭৬ বার পড়া হয়েছে

ফ্লোরিডার ধ্বসে পড়া ভবনে মঙ্গলবার দিনের শেষে উদ্ধারকর্মীরা  একাংশ থেকে আরো মৃতদেহ উদ্ধার করেন । মায়ামি ডেইড’র মেয়র, ড্যানিয়েলা লেভিন কাভা বুধবার মৃতের সংখ্যা ১৯ বলে নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে মেয়র, কাভা বলেন “যতটুকু করা সম্ভব, আমরা করে যাচ্ছি, এই বিয়োগাত্মক ঘটনায় স্বজনহারাদের ব্যথা কাটিয়ে উঠতে আমরা সবাই একত্রিত হয়েছি।

কর্মকর্তারা জানান, ১৪৭ জন এখনো নিখোঁজ রয়েছেন, তবে তারা আটকা পড়া আরো জীবিতদের খুঁজে পেতে আশাবাদী। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান জোরদার করতে আরো তল্লাশি দলের জন্য অনুরোধ জানিয়েছেন।

১২ তালা ভবনের প্রায় অর্ধেকটাই গত বৃহস্পতিবার ধ্বসে পরে এবং সেই থেকে উদ্ধারকারী দল ক্রেইন, সোনার প্রযুক্তি ও তল্লাশি কুকুরের সহায়তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করেছেন। কর্মকর্তারা জানান, এই উদ্ধার অভিযানে তল্লাশি দল তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে যাবেন । প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট বাইডেন তল্লাশি অভিযানে যারা দিন-রাত কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানান এবং যারা স্বজনহারাদের প্রতীক্ষায় রয়েছেন তিনি তাদের সঙ্গে মিলিত হতে চান।

মেয়র কাভা, প্রেসিডেন্ট বাইডেনের আসন্ন এলাকা সফরকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com