শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তান থেকে জার্মানি ও ইতালির সেনা প্রত্যাহার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৯.১৪ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের পাশাপাশি সামরিক উপস্থিতির পর, জার্মানি ও ইতালি তাদের বাদ-বাকি সেনাদের প্রত্যাহার করে নিয়েছে ।প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী ১১ই সেপ্টেম্বরের মধ্যে  যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী, আনিগ্রেট ক্রাম্প কেরেনবাউর টুইটার মারফত জানান, প্রায় ২০ বছর ধরে সেখানে মোতায়েন থাকার পর, আমাদের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছে ।

প্রতিরক্ষামন্ত্রী ২০০১ সাল থেকে মোতায়েনরত ১,৫০,০০০ জার্মান পুরুষ ও মহিলা সেনা সদস্যদের সেখানে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সফলতায় তাঁরা গর্বিত বোধ করতে পারেন।

আফগানিস্তানে জার্মানির সেনাবাহিনী, তাদের ৫৯ জন সেনা সদস্য হারিয়েছেন, যার মধ্যে ৩৯ জন লড়াই বা বিদ্রোহী তালিবানদের হামলায় নিহত হন।

নেটো পরিচালিত সামরিক মিশনে জার্মানির ১১০০ সেনা আফগানিস্তানে থেকে যাবে, যারা আফগান সেনাদের প্রতিক্ষণ, উপদেশ এবং আফগান সেনাদের রণকৌশলে সহায়তা দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com