শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কানাডায় তীব্র তাপদাহে ১৩০ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ১০.৫৩ পিএম
  • ৭২৫ বার পড়া হয়েছে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে তীব্র তাপদাহে শুক্রবার থেকে এ পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের বেশির ভাগই বয়োজ্যেষ্ঠ বলে জানা গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণভাগজুড়ে রেকর্ড মাত্রায় দাবদাহ চলছে। খবর বিবিসির।

টানা তৃতীয় দিনের মতো কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার লায়টনে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা কোনোদিনই ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ওরেগন অঙ্গরাজ্যে ১৯৪০-এর দশকে তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত কয়েকদিনে। অরেগনের পোর্টল্যান্ডে ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটনের সিয়াটলে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গত রোববার। বিদ্যুতের তার গলে যাওয়ার মতো তাপ দেখা দেওয়ায় পোর্টল্যান্ড স্ট্রিটকার সেবা বন্ধ করে দেওয়া হয়।

কানাডীয় পুলিশের ভ্যানকুভারের বার্নাবি অঞ্চলে দায়িত্বরত কর্মকর্তা মাইক কালাঞ্জ বলেন, ‘সবাই প্রতিবেশীদের দিকে খেয়াল রাখুন, পরিবারের সদস্যদের খেয়াল রাখুন। বয়োজ্যেষ্ঠদের যাঁদের চেনেন, তাঁদের খোঁজ নিন। যাঁরা শারীরিকভাবে নাজুক অবস্থায় রয়েছেন, তাঁদের জন্য এই আবহাওয়া ভয়ানক। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।’

কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া গ্রাম লায়টনের বাসিন্দা মেগান ফন্ড্রিচ কানাডার সংবাদপত্র গ্লোব অ্যান্ড মেইলকে বলেন, ‘বাইরে বের হওয়া একেবারেই অসম্ভব। অসহ্য আবহাওয়া। আমাদের এলাকা শুষ্ক থাকে। কিন্তু ৩০ ডিগ্রি আর ৪৭ ডিগ্রির তফাৎটা অনেক বেশি।’ নিজের মেয়েকে তিনি ব্রিটিশ কলাম্বিয়ার অন্য অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন যেখানে তুলনামূলক তাপমাত্রা কিছুটা কম।

এরই মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা অঙ্গরাজ্যজুড়ে এবং নর্থওয়েস্ট টেরিটরির সাসকাচওয়ান এবং ইউকনের একটি এলাকায় তাপ বিষয়ক জরুরি সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com