মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুণশ্চকে ঘিরেই রবীন্দ্রপ্রেমী অণিমার যতো ভাবনা

  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১, ৬.২০ পিএম
  • ৭২৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায় ২০১৮ সালের ১২ মে সাভারের বিরুলিয়ার শ্যামপুর আবাসন বটতলার গোলাপগ্রামে নির্মাণ শুরু করেন ‘পুণশ্চ: নৈশব্দের আনন্দঘর’ নামক হলি ডে হোমের। নিজের মা, বোন, স্বামী তানভীরের তারেকের মা এবং খুব কাছের কিছু মানুষদের নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে এর প্রাথমিক যাত্রা শুরু করেন অণিমা। পুণশ্চর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই তিনিই দায়িত্ব পালন করছেন।

যদিও বা ফেব্রুয়ারি থেকেই ‘পুণশ্চ’তে মানুষের যাওয়া শুরু হয়েছে। কিন্তু অণিমা জানান, এখনো অনেক কাজ বাকি। প্রতিনিয়তই তিনি এই নৈশব্দের আনন্দঘর’-এ নতুন কিছু না কিছু সংযোজন করছেন। কারণ এই পুণশ্চ’কে ঘিরেই এখন তার যতো ভাবনা, যতো ব্যস্ততা। জগন্নাথ বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা, গান গাওয়া আর গান শেখার প্রতিষ্ঠান সুরবিহার’ থেকে যতোটুকই অর্থ উপার্জন করছেন তার প্রায় সবকুটুকই তিনি কাজে লাগাচ্ছেন পুণশ্চতেই।

অণিমা রায় বলেন, ‘পুণশ্চ’তে আরো নতুন নতুন কিছু সংযোজনের জন্য আমি এতোটাই ব্যাকুল থাকি যে আমার নিজের জন্য এখন আর শাড়ি কিনতে ইচ্ছে হয় না, বরং এই হলি ডে হোম পুণশ্চ’র জন্য নতুন কিছু ক্রয় করি, যা এর সৌন্দর্য্যকে আরো বৃদ্ধি করবে। আমি এমনভাবে পুণশ্চকে সাজিয়েছি বিশেষত থাকার জায়গাটুকু বাদে বাইরে যা কিছু তার কোনকিছু যেন সবুজকে ছাড়িয়ে চোখে না পড়ে। যারা এখানে আসছেন তাদের অভিমতও নিচ্ছি, কী হলে আরো পরিপূর্ণ হতে পারে।

আর অবশ্যই তানভীর আমাকে সবসময়ই অনুপ্রেরণা দিচ্ছে।’ এদিকে অণিমা রায় করোনার এই কালে অনলাইনে নিয়মিত ক্লাশ নিচ্ছেন। সর্বশেষ অণিমা গেল সপ্তাহেই চ্যানেল আই, মাছরাঙ্গায় রবীন্দ্রনাথের বর্ষা আর প্রেমের গান গেয়ে শোনান শ্রোতা দর্শককে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com